আদালত স্থানান্তর চ্যালেঞ্জ করা খালেদার রিট শুনানি কাল

খালেদা জিয়া। ফাইল ছবি।

ফাতেহ ডেস্ক

কেরানিগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচারকাজ পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি আগামীকাল।

সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে নির্ধারিত শুনানির আগে খালেদা জিয়ার আইনজীবী সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল শুনানির দিন নির্ধারন করেন আদালত। আদালতের নির্দেশে রিট সংক্রান্ত প্রয়োজনীয় কিছু কাগজপত্রের সত্যায়িত কপি জমা দেয়ার জন্যই একদিন সময় চাওয়া হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

এসময় তিনি দাবি করেন, যে আইনের অধীনে খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচার পরিচালনার জন্য আদালত স্থানান্তর করা হয়েছে তা সংবিধান পরিপন্থী ও বেআইনী।

আগের সংবাদসংসদে বাজেট অধিবেশন বসছে কাল
পরবর্তি সংবাদরূপপুর পারমাণবিক প্রকল্পে: অনুসন্ধানে বের হতে পরে বড় দুর্নীতি