
ফাতেহ২৪.কম ডেস্কঃ
মালয়েশিয়ার কারাবন্দি নেতা আনোয়ার ইব্রাহিম নিঃশর্ত ক্ষমা পাওয়ার পর আজ বুধবার মুক্তি পেয়েছেন।
এর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হাসপাতালে তিনি বন্দি অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে আসার সময় ৭০ বছর বয়সী আনোয়ারকে ঘিরে ছিলেন তার পরিবারের সদস্যরা, আইনজীরা ও কারারক্ষীরা।
হাসপাতাল থেকে বের হয়ে স্মিত হাসি দিয়ে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান তিনি। তারপর গাড়িতে উঠে রাজার সঙ্গে দেখা করতে তার রাজপ্রাসাদের দিকে রওনা হন।
মালেয়শিয়ার রাজনীতিতে এক সময়ের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন আনোয়ার ইব্রাহিম। ইতিপুর্বে মাহাথির মোহাম্মদের প্রধান সহচর ও উপপ্রধান মন্ত্রী।
গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মাহাথির জানান, আনোয়ার ক্ষমা পেয়ে রাজনীতিতে যোগ দানের পর মাহাথির নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন এবং দুই বছরের মধ্যে তিনি আনোয়ারকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান।
