আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপু ‘রাজাকার’!

ফাতেহ ডেস্ক :

রাজাকারের তালিকায় নাম এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপুসহ জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তার নাম। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে গতকাল রাজাকারের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রাজশাহী বিভাগের ৮৯ নম্বর তালিকায় এদের নাম দেখা গেছে।

৮৯ নম্বর তালিকার ৬০৬ নম্বরে রয়েছে অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলির নাম। এ তালিকায় আরও রয়েছে তৎকালীন জেলা প্রশাসক আব্দুর রউফ ও পুলিশ কর্মকর্তা এস এস আবু তালেব।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এই পাঁচজন এবং তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন স্বাধীনতার পক্ষের মানুষ।

রাজশাহীর মুক্তিযুদ্ধ গবেষকদের দাবি, এ তালিকা সম্পূর্ণ নয়। এটি ওই সময়ের তালিকার একটি খসড়া হতে পারে। আবার কপি পেস্টও হতে পারে। কোনো অনুসন্ধান ছাড়ায় যাচ্ছে, তাই সেভাবেই নামগুলো তুলে ধরা হয়েছে।

আগের সংবাদগোয়েন্দা সন্দেহে চীনা ২ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদপানসী রেস্টুরেন্টে মরা গরুর মাংস রান্নার অভিযোগে আটক ৩