আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় আজ লড়বেন বাংলাদেশের সুমাইয়া

বেলায়েত হুসাইন:

বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্স মুসলিমাহ’-তে এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কারীয়াহ সুমাইয়া বিনতে আবদুস সালাম।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইয়ে কুরআন তিলাওয়াতের গৌরবময় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের অন্তত ৫০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-র মিডিয়া উইংয়ের প্রধান হাফেজ আমান হুসাইন জানান, সুমাইয়া বিনতে আবদুস সালাম বিশ্বখ্যাত কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী পরিচালিত বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট-এ কিরাতের ওপর তালীম ও বিশেষ শিক্ষা গ্রহন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কারীয়াহ সুমাইয়া যেন দেশের জন্য সুনাম-সুখ্যাতি অর্জন করতে পারেন- এজন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

আগের সংবাদসমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরবর্তি সংবাদআগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে: কাদের