‘আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়ার নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ ১৭ আগস্ট’২৪ ইং বিকাল ৪ টায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হসপিটাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান। সেখানে আহতদের সজ্জার পাশে গিয়ে খোঁজ-খবর নেন। চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন।

আহত পঙ্গুদের সার্বিক অবস্থা দেখে তিনি বলেন তাদের সর্বোচ্চ সুচিকিৎসা সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে হবে। কোন কারণে আহতদের চিকিৎসা যদি দেশে সম্ভব না হয় তাহলে বিদেশে পাঠিয়ে হলেও তাদের সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এ সময় শায়খে চরমোনাই’র সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মুস্তফা কামাল, শেরেবাংলা নগর উত্তর থানা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি কারী জয়নাল আবেদী প্রমুখ।

পঙ্গু হাসপাতাল পরিদর্শন শেষে ৫ ই আগস্ট২৪ পুলিশের গুলিতে নিহত রূপনগরস্থ আনোয়ার এর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করেন শায়খে চরমোনাই সহ নেতৃবৃন্দ।

আগের সংবাদপ্রয়োজনে ইসরাইলের মুখোমুখি হবে তুরস্ক : এরদোগান
পরবর্তি সংবাদআওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সকল ষড়যন্ত্র বন্ধ হবে : নুর