‘আন্দোলন চালিয়ে যেতে খালেদা জিয়ার আহ্বান’

ফাতেহ ডেস্ক

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার দুপুরে কুমিল্লায় পথসভায় এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, সংগ্রামের মধ্য দিয়েই খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃরুদ্ধার করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে। আজকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরে ক্ষমতা ধরে রাখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে প্রায় ১৪ মাস ধরে কারাগারে রয়েছেন। গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আগের সংবাদগাজায় হামাসের অবস্থান-স্থল লক্ষ্যে ইসরায়েলের হামলা
পরবর্তি সংবাদভারতে নির্বাচনের তৃতীয় দফায় ৩৪০ প্রার্থীই মামলার আসামি