আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে, মার্শাল ফাহিম মিলিটারি অ্যাকাডেমির প্রবেশমুখে এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করে নেয়নি। নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য রয়েছে। এ ঘটনায় পাঁচ বেসামরিকসহ আহত হয়েছে আরো ১২জন।

এর আগেও আফগান সেনাদের প্রশিক্ষণ কেন্দ্রে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। গত বছরের মে মাসে হামলার দায় স্বীকার করে আইএস।

-এও

আগের সংবাদচীনে থাকা বাংলাদেশিদের প্রতি মুহূর্ত কাটছে মৃত্যুভয়ে
পরবর্তি সংবাদচলতি মাসেই ভারত সফরে আসছেন ট্রাম্প