আফগানিস্তানে আশরাফ ঘানি’র নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ২৪

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি, দ্বিতীয় বারের মতো ক্ষমতায় আসতে আমেরিকার মদদপুষ্ট দেশটির বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিজের একটি নির্বাচনী সমাবেশ ভাষণ দিচ্ছিলেন, এমন সময় সমাবেশের বাইরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন। এতে আরও ৩২ জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে আজ মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে। খবর এএফপির।

এদিকে আমেরিকার মদদে অনুষ্ঠেয় আসন্ন নির্বাচনের সবধরনের নির্বাচনী সভা ও ভোটকেন্দ্রে হামলার মাধ্যমে তালেবান ওই নির্বাচন ব্যাহত করার শপথ নিয়েছে। তবে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, মোটরবাইকে এক বোমা হামলাকারী এসে সমাবেশের সামনের প্রথম তল্লাশিচৌকিতে বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এতে আশরাফ ঘানি অক্ষত রয়েছেন।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। এছাড়া মধ্য কাবুলে আরেকটি বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

আগের সংবাদলবঙ্গ খাবেন কেনো?
পরবর্তি সংবাদওআইসি’র বৈঠকে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ