আফগানিস্তানে তালেবানের বোমা হামলায় এক মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে তালেবানের বোমা হামলায় এক মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে তালেবানদের হামলায় এক মার্কিন সেনা নিহত হবার খবর পাওয়া গেছে। রোববার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দজে এ হামলার ঘটনা ঘটে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এবং মার্কিন সামরিকবাহিনী পৃথক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাউথ এশিয়ান মনিটর। তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি বলে উল্লেখ করা হয়েছে ওই খবরে।

আরও পড়ুন : ভারতীয় পত্রিকার বিশ্লেষণ, আফগানিস্তানে তালেবান জয়ী হতে চলেছে

সোমবার (২৩ ডিসেম্বর) নিহত ওই মার্কিন সেনার রক্তাক্ত জিনিসপত্র ও আইডি কার্ডের ছবি গণমাধ্যমে প্রকাশ করে তালেবান। মূলত বোমা বিস্ফোরণের মাধ্যমে সেই মার্কিন সেনাকে হত্যা করা হয়।

মার্কিন সামরিকবাহিনীর দাবি, ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান চলাকালে তাদের এক সদস্য নিহত হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি তারা। তেমনি তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তারা উত্তরাঞ্চলীয় কুনদৃজ প্রদেশে বোমা বিস্ফোরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক সেনাকে হত্যা করেছেন।

আফগানিস্তানে এখনো প্রায় ২০ হাজার বিদেশী সৈন্য রয়েছে, যাদের বেশির ভাগই মার্কিন। এটা আফগান বাহিনীকে সহায়তা ও প্রশিক্ষণ মিশনের অংশ। তবে যুক্তরাষ্ট্রের কিছু সৈন্য ‘সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নিয়মিতই হামলা চালায় তালেবানকে টার্গেট করে। এ বছর আফগানিস্তানে এ নিয়ে ২০ জনের বেশি মার্কিন সৈন্য প্রাণ হারাল। গত ১৮ বছরে আফগানিস্তানে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য নিহত হয়েছে।

আগের সংবাদসিলেটের ধর্মীয় অঙ্গনে উৎসবের আমেজ: কাল থেকে শুরু রেঙ্গার শতবার্ষিকী মহাসম্মেলন
পরবর্তি সংবাদভারতে মুসলিম-বিরোধী নাগরিক আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই নতুন আদমশুমারি