আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১১

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবের কোয়াসার জেলায় তালেবানের সাথে আমেরিকার মদদপুষ্ট সরকারি বাহিনীর সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) এই ঘটনা ঘটে বলে তথ্য দিয়েছেন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সেনা মুখপাত্র গোলাম হজরত কারিমি। সূত্র ‘সিনহুয়া’র।

শনিবার সকালে কোয়াসার জেলার কোহি চেকপয়েন্টে আফগান সরকারের বাহিনীর ওপর হামলা চালান। এর ফলে কিছুক্ষণের বন্দুক যুদ্ধে বাহিনীর ৬ সদস্য নিহত হয়।

আফগান সরকারি বাহিনীর মুখপাত্র গোলাম হজরত কারিমি দাবি করেন, গুলি বিনিময়ের ফলে ৫ জন তালেবানও নিহত হয়েছেন। তবে এই ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তালেবান।

আগের সংবাদতাবলিগ সংকট : বিরোধ ঢুকে যাচ্ছে পরিবার ও সামাজিক সম্পর্কেও
পরবর্তি সংবাদযানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম স্থানে ঢাকা