
আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে বন্দুকধারীর গুলিতে দেশটিতে কর্মরত জাপানের সাহায্য সংস্থার প্রধানসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার শহরের পথে তাদের বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে বন্দুকধারী গুলি ছুড়লে তারা নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
নিহত ওই জাপানি সংস্থার প্রধানের নাম ডা. তিশতু নাকামুরা। তিনি পিস জাপান মেডিকেল সার্ভিসের প্রধান হিসেবে আফগানিস্তানে কাজ করছিলেন।
বুধবারের এই বন্দুক হামলার আগে গত সপ্তাহে দেশটির রাজধানী কাবুলে জাতিসংঘের একটি গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
