
ফাতেহ ডেস্ক
আফগানিস্তানের নানগারহার প্রদেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রদেশটির জালালাবাদ শহরের একটি আবাসিক এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য কোরে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ পুলিশ ও ৫ বেসামরিক নাগরিক রয়েছেন।
গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।
