আফগানিস্তানে বোমা হামলা: নিহত ১৫, আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের ঘানি খেল জেলায় বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। শনিবার এ ঘটনা ঘটেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগায়ানি জানিয়েছেন, বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

তবে এই হামলার দায় কেউ স্বীকার না করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান তালেবানকে দায়ী করেছেন। কিন্তু তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান।

আগের সংবাদআরব দেশ থেকে চীনে পাঠানো হচ্ছে উইঘুর মুসলিমদের
পরবর্তি সংবাদবাবরি মসজিদ ধ্বংস মামলার রায় কেন হিন্দিতে?