আফগানিস্তানে ভোটকেন্দ্রের কাছে বিস্ফোরণে আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের একটি ভোটকেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাদেশিক সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভোটকেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে।

তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার সকালে এই ভোটগ্রহণ শুরু হয়। এদিকে এই নির্বাচন ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশজুড়ে মোতায়েন থাকছে ৩ লাখ নিরাপত্তা কর্মী। থাকছে ১ লাখ পর্যবেক্ষক।

এর আগে বুধবার রাতে শেষ হয় ২৮ দিনের নির্বাচনী প্রচারণা। শনিবার দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ভোটগহণ শুরু হয়। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন।

আগের সংবাদগুগল সম্পর্কে ২১টি তথ্য
পরবর্তি সংবাদফিলিস্তিন প্রতিষ্ঠার আগে ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান