আফগানিস্তানে ভয়াবহ হামলা চালিয়ে আরও ৬০ বেসামরিক নাগরিককে হত্যা করল আমেরিকা

আফগানিস্তানে ভয়াবহ হামলা চালিয়ে আরও ৬০ বেসামরিক নাগরিককে হত্যা করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে ভয়াবহ এক ড্রোন হামলা চালিয়ে এক তালেবান কমান্ডারসহ অন্তত ৬০ বেসামরিক লোককে হত্যা করেছে হানাদার মার্কিন বাহিনী। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের শিন্দান্দ জেলায় এ হামলা চালানো হয়। তবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান স্প্লিন্টার গ্রুপের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জাইলানি ফরহাদ বৃহস্পতিবার বলেছেন, ইরান সীমান্তের নিকটবর্তী শিন্দান্দ জেলায় মোল্লা নাঙ্গায়াল নামে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে হেরাত প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান টোরাইলাই তাহিরি আফগান স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে জানিয়েছেন, হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন।

হেরাত প্রাদেশিক কাউন্সিলের সদস্য ওয়াকিল আহমদ করখির বরাত দিয়ে টোলো নিউজ জানিয়েছে, বুধবার মার্কিন ড্রোন হামলায় মোল্লা নাঙ্গায়াল যোদ্ধাদের সঙ্গে বেসামরিক লোক নিহত ও আহত হয়েছেন।

আফগানিস্তানে ন্যাটোর মিশন রেজলিউট সাপোর্ট, এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, এটি আফগান বাহিনীর সমর্থনে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা। এদিকে আফগান সরকার বেসামরিক নাগরিক হতাহতের তদন্ত শুরু করেছে।

আগের সংবাদইজতেমা ময়দানে আরও দুই মুসল্লির ইন্তেকাল
পরবর্তি সংবাদময়দানে জায়গা নেই, রাস্তায় রাত কাটিয়েছেন ইজতেমায় আগত অসংখ্য মুসল্লি