আফগানিস্তানে মসজিদে বিমান হামলা, মাদরাসার শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। এতে মাদরাসার ১১ জন শিশু ও মসজিদের ইমাম নিহত হন। খবর আলজাজিরা।

খবরে বলা হয়, বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা উত্তরপূর্ব আফগান প্রদেশ তাকারের একটি মসজিদে অবস্থান করছে, এমন সংবাদে মসজিদে এ বিমান হামলা চালানো হয়।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র বুধবার জানিয়েছেন, তবে এটি পরিষ্কার নয়, দুর্ঘটনাবশত বেসামরিক নাগরিক ও শিশুরা নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কোন ধরনের বিমান হামালা চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি।

প্রদেশটির প্রাদেশিক কাউন্সিলর মোহাম্মদ আজম আফজালি বলেন, মসজিদে তালেবান যোদ্ধারা আছেন, যারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল, এমন সংবাদে বিমান থেকে বোমা হামলা চালানো হয়।

এর আগে বুধবার ওই এলাকায় তালেবান মুজাহিদদের হামলায় ৪০ আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

আগের সংবাদমূল্যস্ফীতি, সীমান্ত হত্যা, ধর্ষণরোধ: সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ
পরবর্তি সংবাদআজারবাইজানের হাতে আর্মেনিয়ার আরও একটি ড্রোন ভূপাতিত