আফগানিস্তানে মার্কিন বিমান হামলা, নিহত ১৩

ফাতেহ ডেস্ক:

আফগান সরকার ও তালেবানদের মধ্যকার অস্ত্রবিরতির মেয়াদ শেষের দুই সপ্তাহের মাথায় প্রথমবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১৩ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সোন্নি লেজেট জানিয়েছেন, শুক্রবার বিকেলে ফারাহ প্রদেশে ২৫ তালেবান যোদ্ধাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

আফগান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় গোষ্ঠীটির এক সিনিয়র কমান্ডারসহ ১৩ সদস্য নিহত হয়েছে।

তবে এই হামলা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তালেবান। সূত্র: আল জাজিরা।

-এটি

আগের সংবাদঅঞ্চলভিত্তিক লকডাউনের বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়
পরবর্তি সংবাদ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরাইলের বসতি নির্মাণ যুদ্ধাপরাধের শামিল’