আফগানিস্তান থেকে সেনা সরাতে চায় না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তান থেকে আপাতত সেনা সরাতে চায় না জার্মানি। সেনা উপস্থিতির সময়সীমা আরও বাড়াতে চায় দেশটি। শনিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ কথা বলেছেন। খবর আল আরাবির।

ফাঙ্কে মিডিয়া গ্রুপকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা ‘মার্চের আগে শেষ হবে না’। এজন্য এ বিষয়টি পার্লামেন্টে তুলতে চাইছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভিন্ন কোনও পরিস্থিতি’ তৈরি হওয়ার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে।

আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্য রয়েছে জার্মানির।

গত বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি সই হয়। সেখানে বলা হয়েছে, ২০২১ সালের এপ্রিলের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তালেবান। গত সেপ্টেম্বরে এই শান্তি আলোচনা শুরু হয়।

আগের সংবাদমার্কিন শিক্ষার্থীদের মধ্যে ইজরাইলবিরোধী মনোভাব বাড়ছে: সমীক্ষা
পরবর্তি সংবাদ‘করোনাভাইরাস মোকাবিলায় সব উদ্যোগ নিয়েছে সরকার’