
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিলো। ক্তরাষ্ট্র আফগানিস্তানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। যদি তিনি সৈন্য প্রত্যাহার করে না নিতেন তবে তবে আরো বিপুল পরিমাণে অর্থ সেখানে খরচ করতে হতো।
বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের সরকারি দফতর হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
জো বাইডেন সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনারা যারা মনে করেন যে কেউ গিয়ে একক এক সরকারের অধীনে আফগানিস্তানকে একত্রিত করতে পারবে, তারা হাত তুলতে পারেন। বাস্তবিক কারণেই একে সাম্রাজ্যবাদের গোরস্তান হিসেবে বিবেচনা করে আসা হচ্ছে। এখানে ঐক্যের সক্ষমতা নেই।’
সূত্র : তোলো নিউজ
