আবরার হত্যায় প্রথম আলোর ৫ কর্মকর্তার মালামাল ক্রোকের নির্দেশ

ফাতেহ ডেস্ক:

কিশোর আলোর অনুষ্ঠানে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. জসিম উদ্দিন এ আদেশ দেন।

আনিসুল হক ছাড়া মালামাল ক্রোকের নির্দেশ দেয়া বাকিরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

আগের সংবাদফ্লোরিডায় মুসলিম বন্দিদের শূকর খেতে বাধ্য করা হচ্ছে
পরবর্তি সংবাদকরোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৮২: স্বাস্থ্য অধিদপ্তর