
ফাতেহ ডেস্ক :
আবরার হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কুঞ্চপদ রায় এ কথা জানিয়েছেন।
আটককৃতরা হলেন-বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ, ক্রীড়া সম্পাদক মেফতাউল ইসলাম জিওন এবং তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার। তানবীরুল আবেদিন ইথান, জেমি, মুন্না, রবিন। এদের মধ্যে তানবীরুল আবেদিন ইথান আজ সকালে বাড়ি থেকে আসে বলে জানায় শিক্ষাথীরা। ৯ জনকে আটকের কথা বললেও আরেকজনের নাম নিশ্চিত করে বলতে পারেননি কৃঞ্চপদ রায়।
কুঞ্চপদ রায় বলেন, আটকদের বিষয়ে আদালতের অবজারভেশনের একটি বিষয় আছে। ফুটেজ দেখে যেহেতু আমরা অভিযুক্তদের শণাক্ত করেছি। পরে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সিসিটিভি ফুটেজ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
