
ফাতেহ ডেস্ক
সরকার-বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। বিক্ষোভে যোগ দিয়েছেন কমপক্ষে আট হাজার মানুষ।
বিক্ষোভ ঠেকাতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করলে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। এসময় দোকানে লুটপাটের ঘটনাও ঘটে।
এ পর্যন্ত ৮০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি বিবেচনায় প্যারিসজুড়ে মোতায়েন হয়েছে পুলিশের এক হাজার চারশো সদস্য।
জ্বালানির দাম কমানো এবং জীবনমানের উন্নয়নের দাবিতে চার মাস ধরে বিক্ষোভ করে আসছে ইয়ালো ভেস্ট বিক্ষোভকারীরা।
