
আন্তর্জাতিক ডেস্ক
নিউজিল্যান্ডে শুক্রবারের নৃশংস হামলার পর গতকাল শনিবার নামাজরত মুসল্লিদের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এবারের ঘটনা অস্ট্রেলিয়ার একটি মসজিদে।
জানা যায়, গতকাল উত্তর-পূর্বাঞ্চলের কুইন্সল্যান্ড প্রদেশের একটি মসজিদে মুসল্লিরা তখন নামাজ পড়ছিলেন, হঠাত গাড়ি নিয়ে মসজিদের দরজায় আঘাত হানে উন্মত্ত এক যুবক। এ সময় মুসলিমদের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভাষায় গালি-গালাজ করতে দেখা যায় তাকে। পরে রাতেই তাকে গ্রেপ্তার করে অস্ট্রেলিয়ার পুলিশ। মসজিদের সামনের দরজায় গাড়ি চালিয়ে দেয়ায় প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়।
কুইন্সল্যান্ড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নেভিলে স্ট্রিটের পাশে গাড়ি চালানোর পর বায়তুল মাসরুর মসজিদের প্রবেশপথে গাড়ি চালিয়ে দেয় ওই হামলাকারী। তারপর গাড়ির সামনের দরজা খুলে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে গালি-গালাজ করে সে। পরে গাড়ি নিয়ে বাসায় ফিরে যায়। সেখান থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
লোগান সিটির ব্রাউন প্লেইনসের বাসিন্দা ওই যুবকের বয়স ২৩। তাকে এখন মাদকাসক্ত বলে দাবি করা হচ্ছে।
এইচআর/
