আবারও হাটহাজারী মাদরাসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ফাতেহ ডেস্ক:

আজকেও মাঠে নেমেছে চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা মাঠে নামে।

সূত্র মতে জানা যায়, আল্লামা আহমদ শফি গোপন বৈঠক করে। বৈঠকে পরীক্ষা চলাকালীন সময়ে মাদরাসা বন্ধের আলোচনা হয়। এমন সংবাদ ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্ররা মাইকে ঘোষণা দিয়ে মাঠে নামে। এতে উত্তাল হয়ে ওঠে মাদরাসা মাঠ।

এদিকে গতকাল রাতে আল্লামা আহমদ শফী, শুরা সদস্য ও মাদরাসার সিনিয়র শিক্ষকরা মাওলানা আনাস মাদানীকে হাটহাজারী মাদরাসা থেকে অব্যাহতি দেয়াসহ তিনটি সিদ্ধান্ত নেয়। অন্য সিদ্ধান্তগুলো- মাদরাসায় অধ্যয়নরত কোনো ছাত্রকে হয়রানি করা হবে না। অবশিষ্ট সকল প্রকার সমস্যার সমাধান আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠকের মাধ্যমে করা হবে। শুরার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ও মাওলানা ওমর ফারুক।

গতকাল জোহরের পর থেকে মাওলানা আনাস মাদানীকে মাদরাসা থেকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে হাটহাজারী মাদরাসা ময়দানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ।

আগের সংবাদ‘বড় পরিসরে’ রোহিঙ্গা নিপীড়নের কথা স্বীকার করেছে মিয়ানমার
পরবর্তি সংবাদদেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু