আমরা ক্রসফায়ারকে সাপোর্ট করতে পারি না : ওবায়দুল কাদের

আমরা ক্রসফায়ারকে সাপোর্ট করতে পারি না : ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে ধর্ষকদের এনকাউন্টার বা ক্রসফায়ারের বিষয়টি যারা তুলেছেন, এটা তাদের ব্যক্তিগত মতামত। সংবিধান মোতাবেক আমরা দলীয়ভাবে বা সরকারিভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, সংবিধান মোতাবেক আমরা দলীয়ভাবে বা সরকারিভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না। কারণ এটা সংবিধানের আওতার বাইরে ও সংবিধান সম্মত নয়। ব্যক্তিগত যে কারো অভিমত থাকতে পারে, এটা ব্যতিক্রম।

আগের সংবাদগাজায় আবারও ইসরাইলের বিমান হামলা
পরবর্তি সংবাদনেহরু বিশ্ববিদ্যালয়ের পর এবার বিশ্বভারতীর শিক্ষার্থীদের ওপর গেরুয়া হামলা