আমাদের প্রধানমন্ত্রী কুরআন তেলাওয়াত করেন, ইসলামের পক্ষে কাজ করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত মজলিসে দাওয়াতুল হকের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কখনো কুরআন-সুন্নাহর বাইরে যাবেন না। এটা তার ওয়াদা। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিনের কাজ শুরু করেন। কুরআন তেলাওয়াত করেন। ইসলামের পক্ষে কাজ করেন।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) দাওয়াতুল হকের ইজতেমায় এসে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদরাসার স্বীকৃতি দিয়েছেন। স্বীকৃতির পেছনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্বীকৃতি দিচ্ছেন না কেনো? তিনি বললেন, আমিতো দিতেই চাচ্ছি। তারা সবকিছু গুছিয়ে আসে না কেনো? তখন আমি বললাম, ঠিক আছে, আমি প্রতিদিন আপনাকে এ বিষয়টি স্মরণ করিয়ে দিবো। এরপর কওমি মাদরাসার স্বীকৃতি তিনি দিয়েছেন। তিনি বলেছেন, কওমি আলেমরা যেভাবে চান সেভাবেই আমি তাদের স্বীকৃতি দিবো।

মন্ত্রী বলেন, আল্লামা মাহমুদুল হাসান আমাদের এক গর্বের ধন। তিনি বর্তমানে বেফাকের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি যখনই কোথাও আঁটকে যাই তখন ফোনে কিংবা সরাসরি তার থেকে পরামর্শ নেই। এর একটা ভালো দিকও আছে। আমি যেখানেই যাই। নামাজের সময় হলে নামাজে দাঁড়িয়ে যাই। এটা অনেক আগে থেকেই আামার অভ্যাস। বর্তমানে হয়তো কাজের চাপের কারণে সব সময় এটা হয়ে ওঠে না। তবে আমি যেখানেই নামাজ পড়ি, শুনি মসজিদের ইমাম সাহেব আল্লামা মাহমুদুল হাসান সাহেবরে ছাত্র। তাকে চিনেন। তার সাথে তার (ইমাম সাহেবের) সম্পর্ক আছে। ইত্যাদি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

আগের সংবাদগুয়ানতানামো বে কারাগার বন্ধের ঘোষণা দিতে পারেন বাইডেনের
পরবর্তি সংবাদচতুর্থ দফায় আরও ৩৬০০ রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে