আমাদের প্রধান অংশীদার হবে চীন: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের নতুন শাসক তালেবানের প্রধান অংশীদার হবে চীন। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তাও করবে বেইজিং। তালেবানের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইতালির সংবাদপত্র লা রিপাবলিকায় গত বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমাদের প্রধান অংশীদার হবে চীন। দেশটি আমাদের স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখবে। আমাদের দেশে বিনিয়োগ করা ও দেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা দিতে প্রস্তুত আছে তারা।’

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে মূল্য দেয় তালেবান। কেননা, এ প্রকল্প প্রাচীন সিল্ক রোডকে পুনরুজ্জীবিত করবে। তিনি বলেন, চীন আফগানিস্তানের সমৃদ্ধ খনিজ তামার পূর্ণ সদ্ব্যবহার করতে ও বিশ্ববাজারে দেশটিকে প্রবেশে সহায়তা করবে।

রাশিয়াও এ অঞ্চলে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হবে বলে সাক্ষাৎকারে মতামত প্রকাশ করেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, তাঁর সংগঠন মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।

আগের সংবাদঢাকা-কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা
পরবর্তি সংবাদকাশ্মীরি মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার আছে তালেবানের