
আন্তর্জাতিক ডেস্ক:
হুথিদের আক্রমণ থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করতে রাফায়েল যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
শুক্রবার এ ঘোষণা দিয়েছে ফ্রান্স।
এর আগে আমিরাতের নিরাপত্তা জোরদার করতে দেশটিতে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি সংযুক্ত আমিরাতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
