আমিরাতের শারজাতে সাপ্তাহিক সরকারি ছুটি ৩ দিন

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাতে সরকারি খাতে তিন দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী বছরে কর্মসপ্তাহ সোম থেকে বৃহস্পতিবার চার দিন হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত সরকারি কর্মসপ্তাহ সাড়ে চার দিন এবং সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার ঘোষণার পর শারজা কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিলো।

এক বিবৃতিতে শারজার নির্বাহী পরিষদ জানায়, আগামী ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে বাণিজ্যিক পরিবেশ, অর্থনীতির বাজার ও আন্তর্জাতিক অগ্রগতির সঙ্গে তাল মেলাতে সহযোগিতা করবে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি না থাকা দেশ হতে যাচ্ছে আমিরাত। তেলসমৃদ্ধ আরব দেশটি এখন আরববহির্ভূত দেশগুলোর সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে।

আগের সংবাদওমিক্রনের ভয়ে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত