
আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইজরায়েলের চুক্তি করায় অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছে ইজরায়েলিরা। সেরোটের ইয়েহুদা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আল-জাজিরা।
এক বিক্ষোভকারী বেন লউলু বলেন, যেসব দেশ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নেতানিয়াহু গেছেন তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে। তারা চুক্তি করলেন। কিন্তু গাজার ব্যাপারে কী করলেন? প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উচিত ছিল গাজার সমস্যা মিটিয়ে ফেলা।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হলেও গতকাল বুধবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এসব পদক্ষেপ নিয়েও খোদ ইজরায়েলে প্রশ্ন উঠছে।
