আমি প্রেসিডেন্ট থাকতে সমকামী বিবাহের বৈধতা কিছুতেই হবে না: পুতিন

আমি প্রেসিডেন্ট থাকতে সমকামী বিবাহের বৈধতা কিছুতেই হবে না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ক্রেমলিনে আমি থাকতে সমকামীদের বিবাহের বৈধতা রাশিয়া কিছুতেই দিবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউইয়র্ক ভিত্তিক ডেইলি নিউজ জানায়, ১৩ ফেব্রুয়ারী পুতিন রাশিয়ার সংবিধান সংশোধন বিষয়ক এক সভায় বলেন, প্রচলিত বিবাহ পিতা-মাতা কেন্দ্রিক ট্রাডিশন বাদ দিয়ে সমকামী বিবাহের বৈধতা তিনি কিছুতেই দিবেন না, অন্তত যতদিন তিনি ক্রেমলিনে আছেন।

পুতিন ২০১৮ সালে এক ভিডিওতে রাশিয়ানদের তাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, তিনি যদি ক্ষমতার বাহিরে যান, তবে সমকামীদের ভয়ংকর প্রকাশের আশংকা রয়েছে।

২০১৩ সালে প্রকাশ্যে সমকামিতার প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করে এক আইন করা হয়। যেখানে ১৯৯৩ সালে প্রণীত  আইনের মাধ্যমে প্রকাশ্য সমকামিতার প্রচারণাকে বৈধতা দেয়া হয়।

উল্লেখ্য, গত দুই দশক ধরে অর্থোডক্স গির্জার সাথে ঘনিষ্ঠ পুতিন রাশিয়াকে পাশ্চাত্যের লিবারেল দৃষ্টিভঙ্গি থেকে দূরে রাখার চেষ্টা করছেন।

 

আগের সংবাদওরসে যাওয়ার পথে নৌকাডুবি: শিশুসহ নিহত ৪
পরবর্তি সংবাদতালাক দেয়ায় স্বামীকে দান করা কিডনী ফেরত চাইলেন স্ত্রী