
আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে নালিশ করার পর এবার দেশটির কাছে ধর্মীয় আশ্রয় চাইতে যাচ্ছেন বিতর্কিতা প্রিয়া সাহা।
নিউ ইয়র্ক থেকে তার এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, ঢাকায় ফিরলে তাকে গ্রেপ্তার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন যে ঘোষণা দিয়েছেন তা তার কাছে বিশ্বাসযোগ্য হয়নি, ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন তিনি।
আরও পড়ুন : রাষ্ট্রের বিরুদ্ধে প্রিয়া সাহার মিথ্যাচার, রাষ্ট্রের প্রতিক্রিয়া
বর্তমানে নিউইয়র্কে ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় রয়েছেন প্রিয়া সাহা। আপাতত গণমাধ্যমকর্মী কিংবা অপরিচিত কারোর সঙ্গেই দেখা করছেন না তিনি। এমনকি ফোনে কথা বলতেও নারাজ। জাতিসংঘের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রিয়া সাহা তার বিষয় নিয়ে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন : হিন্দু নির্যাতনের সংখ্যাতত্ত্ব : হিন্দুত্ববাদ বাংলাদেশ-বিদ্বেষ ছড়াচ্ছে
