
আমেরিকার একটি কারাগারে পবিত্র রমজান মাসে মুসলিম বন্দীদের ইফতারের সময় শুকরের মাংস সরবরাহ করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে দেশটির আদালতে একটি মামলা দায়ের করেছে মুসলিম অধিকার বিষয়ক সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।
গত মঙ্গলবার দায়েরকৃত ওই মামলায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মুসলিম নাগরিক অধিকার বিষয়ক সংগঠনটি বলেছে, নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তির বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা মানেছে না আলাস্কার ওই কারগার কৃর্তপক্ষ।
ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার মুসলিম বন্দীদের এ ধরনের খাবার সরবরাহ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি আদেশ দেয় আদালত।
প্রসঙ্গত আমেরিকায় মুসলিম বিদ্বেষের মাত্রা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। এতে সচেতন মহল আশঙ্কা প্রকাশ করছেন। প্রখ্যাত আমেরিকান আলেম ইয়াসির কাজী কিছুদিন আগে এক আলোচনায় বলেন, আমেরিকায় যে অবস্থা চলছে, সেটা চলতে থাকলে এক সময় গণহত্যা বা বন্দী শিবিরে স্থানান্তরের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। তিনি সবাইকে সচেতন ও সোচ্চার হবার আহ্বান জানান।
