আমেরিকায় মসজিদের নিরাপত্তার জন্য ‘মুসলিম কমিউনিটি প্যাট্রোল’ পরিকল্পনা

ফাতেহ ডেস্ক

আমেরিকান মুসলমানেরা সে দেশের মসজিদ ও ইসলামিক সেন্টারসমূহে নিরাপত্তা প্রদান করার জন্য পুলিশকে সহায়তা করবে।

আমেরিকান পুলিশও নিরাপত্তা প্রদানের জন্য মুসলমানদের সাহায্য গ্রহণ করবে।

‘মুসলিম কমিউনিটি প্যাট্রোল’ (Muslim Community Patrol) নামের এক পরিকল্পনার মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে আমেরিকান পুলিশদের যেখানে সাহায্যের প্রয়োজন হবে, সেদেশের মুসলমানেরা সেখানে উপস্থিত হবে।

ইতিমধ্যে এই পরিকল্পনাটি নিউইয়র্কের ব্রুকলিনে (Brooklyn) চালু করা হয়েছে। পরিকল্পনাটি ব্রুকলিনে বাস্তবায়ন হলে অন্যান্য শহরে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে উগ্র ডানপন্থী সন্ত্রাসীর হামলার ফলে আমেরিকায় ‘মুসলিম কমিউনিটি প্যাট্রোল’ পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে।

আগের সংবাদঝিনাইদহে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
পরবর্তি সংবাদগোলান মালভূমি ইসরায়েলের, স্বীকৃতি দিলেন ট্রাম্প