আমেরিকায় হিজাব পরার ‘অপরাধে’ মুসলিম নারীর ওপর হামলা

ফাতেহ ডেস্ক

নুর আশোর নামে এক মুসলিম নারী আমেরিকার টেক্সাস শহরের স্টারবার্কস নামক একটি কফি হাউসে হিজাব পরে যাবার কারণে হামলার শিকার হয়েছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সমাজকর্মীরা ও বিভিন্ন ইসলামি সংগঠন এ নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছে।

টুইট বার্তায় আশোর বলেন, আজ আমি হিজাব পরায় টেক্সাসে নারীর দ্বারা নিগৃহীত হয়েছি। স্টারবার্কসে এটি দুঃখজনক ঘটনা। দোকানের এক নারী অকথ্য এবং শারীরিকভাবে হামলা চালিয়েছে আমার ওপর। এ সময় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। দোকানকর্মী বা ক্রেতা–কেউই তাকে একটি শব্দও উচ্চারণ করেনি। সে আমার মুখে কিছু ছুড়ে মারে এবং বলে ভয়ঙ্কর জিনিস। আমি নিশ্চিত করছি তার কর্মকাণ্ড ভিন্ন ছিল।

আশোয়ারের এই টুইটে ২ লাখ লাইক ও ৬০ হাজার কমেন্ট পড়েছে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় কাউন্সিল অব আমেরিকা ইসলামিক রিলেশনসের প্রধান একরাম হক বলেন, আমেরিকায় ঘৃণিত অপরাধ (হেট ক্রাইম) বেড়ে চলেছে।

এর আগে এ বছরের শুরুতে অন্য একজন নারী ডালাসে হামলার শিকার হয়েছেন। এর কারণ ছিল তিনি একজন মুসলিম।

সূত্র : ইয়েনি শাফাক

আগের সংবাদমুরসির হৃদয়ে ছিল ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ ভালোবাসা : হামাস
পরবর্তি সংবাদ১৫ বছরের কিশোরের হাতে ৪ বছরের শিশু ধর্ষণ