
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের রিকনস্ট্রাকশন অ্যালায়েন্সের প্রভাবশালী নেতা হাসান সালিম বলেছেন, আমেরিকা যদি ইরানে হামলা করে, তবে ইহুদিবাদী ইসরাইলকেও নিশ্চিহ্ন করে দেয়া হবে। একইসঙ্গে বিশ্বে নিজের অবস্থান হারাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ইরাকের প্রখ্যাত এ আইন-প্রণেতা।
ইরানের বিরুদ্ধে সামরিক হামলাসহ নানা পদক্ষেপের মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খবর পার্স নিউজের।
হাসান সালিম আরও বলেছেন, কোনো কোনো মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিলেও বাস্তবতা হচ্ছে ইরানে হামলা চালানো হলে তা মুসলিম বিশ্বের ওপর হামলা হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে মার্কিন সরকার গভীর চোরাবালিতে আটকা পড়বে।
হাসান সালিম বলেন, ইরান-আমেরিকা যুদ্ধের প্রথম বলি হবে দখলদার ইসরাইল এবং চিরতরে হারিয়ে যাবে।
