
ফাতেহ ডেস্ক
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ৫ আগস্ট সোমবার একই দিনে তারা মৃত্যুবরণ করেন। তারা হলেন-
গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া থানা পাটগ্রামের সিরাজুল ইসলাম শেখ (৬৫)। তার পাসপোর্ট নম্বর বি আর ০৫৪৯২৩১। তিনি ৪ আগস্ট বেসরকারি সুপার তাকওয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে বিজি ৩৩৭৯ ফ্লাইটে সৌদি আরব যান।
চাঁপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর গ্রামের বাসিন্দা মো. নওশাদ আলী (৬২)। তিনি বেসরকারি এম এস রাজ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ২০ জুলাই বিজি ৩০৪৩ ফ্লাইটযোগে সৌদি আরব যান।
বগুড়া সদরের লাহিড়ীপাড়া গ্রামের বাসিন্দা লোকমান আলী (৬৮)। তার পাসপোর্ট নম্বর বি এক্স ০৮৬২২১৯। তিনি বেসরকারি সিনসিয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মাধ্যমে গত ১৩ জুলাই বিজি ০৩৫ ফ্লাইটে সৌদি আরব যান।
ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর গ্রামের বাসিন্দা রহিস মিয়া (৮৩)। তার পাসপোর্ট নম্বর বি ওয়াই ০২৩৩৬১৪। তিনি বেসরকারি কেয়া ট্রাভেলসের মাধ্যমে গত ১ আগস্ট বিজি ৩৩৭৩ ফ্লাইটে সৌদি আরব যান।
