
যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সোমবারের বিক্ষোভে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিতে আহত আরও তিনজন ফিলিস্তিনি মারা গেছেন। শনিবার গাজার স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র এই তথ্য জানান।
এতে করে বিক্ষোভে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল বুরেইজ শরণার্থী শিবিরে বিক্ষোভের সময় আলইয়ান আহত হন। আল সাই আহত হয়েছেন পূর্ব গাজা সিটিতে। আর সামারার শরীরের গুলি লাগে পূর্ব জাবালিয়ায় বিক্ষোভকালে।
১৯৪৮ সালের যুদ্ধে ইসরাইলের দখল করে নেয়া ভূমিতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ দেখিয়েছেন গাজা উপত্যকার ফিলিস্তিনিরা।
শুরুর দিন থেকে ইহুদিবাদী স্নাইপারদের গুলিতে এ পর্যন্ত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিক্ষোভে অনেকে হতাহত হলেও এর মাধ্যমে ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রকাশ ঘটেছে এবং আন্তর্জাতিক পরিসরেও ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে। হামাস জানিয়েছে, একমাত্র অবরোধ প্রত্যাহার হলেই তারা বিক্ষোভ বন্ধ করতে পারে।
