
ফাতেহ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২১৩ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ১৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৬৮ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮৭০ জন এবং তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৫৫৬ জন।
কন্ট্রোল রুম জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে।
