আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার সালমান আল আওদাহর সর্বশেষ শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক :

কাতারের সঙ্গে সৌদির সঙ্কটের সময় আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব সালমান আল আওদাহর নিরপেক্ষ অবস্থানকে রাষ্ট্রদ্রোহ বলে করা মামলার সর্বশেষ শুনানি হতে পারে আজ। গতকাল বুধবার (২ অক্টোবর) আল আওদাহ-পুত্র আব্দুল্লাহ আল আওদাহ এক টুইট বার্তায় এ কথা জানান।

টুইটে আব্দুল্লাহ জানান, রিয়াদের বিশেষায়িত আদালতে ইতিপূর্বে যে শুনানিগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই তার পিতা উপস্থিত ছিলেন এবং আজকের দিনটিতে তার পিতার মামলার শেষ শুনানি অনুষ্ঠিত হবে বলে তার ধারণা। তিনি তার পিতা এবং আর সব বন্দীদের মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন।

এর আগে আবদুল্লাহ জানিয়েছিলেন, সৌদি পাবলিক প্রসিকিউশন তার পিতার বিরুদ্ধে দাবি প্রমাণের জন্য তার বাবার টুইটার অ্যাকাউন্ট থেকে অন্তত ২ হাজার টুইট উত্থাপন করেছেন।

উল্লেখ্য, কাতারের সঙ্গে সৌদির সঙ্কটের সময় সালমান আল আওদাহ নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। আর এটাকেই সৌদি রাষ্ট্রদ্রোহ বলে বিবেচনা করেছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি প্রজন্মকে অস্থিতিশীল করার অভিযোগও আনা হয় রাষ্ট্রের পক্ষ থেকে।

আগের সংবাদবিশ্বের প্রভাবশালী ১০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে আল্লামা তকি উসমানি
পরবর্তি সংবাদকানাডায় ‘ইসলামী ইতিহাস মাস’ উদযাপন শুরু