আরব সাগর থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার

আরব সাগর থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :

আরব সাগর থেকে মো. ইদ্রিছ নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে ওমানের পুলিশ। ছয়দিন নিখোঁজের পর গতকাল রাতে সাগরটির ওমান সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহ বর্তমানে ওমানের হিমঘরে রাখা হয়েছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় গাড়ি উল্টে আরব সাগরে ভেসে যান ইদ্রিছ। এক বছর আগে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে যান তিনি।

মৃতের সহকর্মীরা জানায়, গত ১১ জানুয়ারি এক সহকর্মীসহ মো. ইদ্রিছ কাজে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে তার গাড়ি ভেসে যায়। এ সময় স্থানীয়রা সহকর্মীকে উদ্ধার করতে পারলেও ছিটকে পড়ে আরব সাগরে ভেসে যায় মো. ইদ্রিছ। পরে শুক্রবার রাতে ওমান সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিছ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহমদ জলিলের ছেলে। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আগের সংবাদ‘বাংলাদেশ বিদ্বেষ’ : সীমান্তে বাড়ছে ভারতীয় আগ্রাসন
পরবর্তি সংবাদমৌলভীবাজারে অস্ত্রসহ গ্রেপ্তার ভারতীয় এক নাগরিক