আর্মেনিয়ার গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে ভয়াবহভাবে কোণঠাসা হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার আর্মেনিয়ার গোয়েন্দাপ্রধান আর্গিস্তি কিয়ারামিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। খবর ডেইলি সাবাহ।

খবরে বলা হয়, আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান তার ক্ষমতা বলে একটি ডিক্রির মাধ্যমে কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেন।আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পরামর্শ অনুযায়ী কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেয়া হয়।

তবে ওই ডিক্রিতে তাকে ছাঁটাই করার কোনো কারণ জানানো হয়নি। এতে বলা হয়েছে কিয়ারামিয়ানকে গত জুনে এ পদে নিয়োগ দেয়া হয়।

কিয়ারামিয়ানকে এমন এক সময়ে পদচ্যুত করা হলো যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সাথে যুদ্ধে মারাত্মকভাবে বিপর্যস্ত। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ সংঘাতে এ মুহূর্তে আর্মেনিয়া ভীষণ নাজুক অবস্থায় আছে।

আগের সংবাদক্ষেপণাস্ত্র এস-৪০০ পরীক্ষা করতে যাচ্ছে তুরস্ক
পরবর্তি সংবাদরাখাইনে ‘উন্মুক্ত কারাগারে’ বন্দী লক্ষাধিক মুসলিম: হিউম্যান রাইটস ওয়াচ