আর্মেনিয়ার দখল থেকে আরও ১৩ গ্রাম মুক্ত করল আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

আর্মেনিয়ার দখল থেকে নতুন করে আরও ১৩ গ্রাম দখলমুক্ত করছে আজারবাইজানের সেনাবাহিনী। শুক্রবার এক ঘোষণায় দক্ষিণ ককেসাস অঞ্চলের আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ কথা জানান।

ইলহাম আলিয়েভ এক টুইটে বলেন, খোজাভেন্ডের দোলানার ও বুনায়াদলি, জাবরাইলের দাগ তুমাস, নুসুস, জেলেফলি, মিনাবাশিলি এবং ভেয়েসেলি গ্রাম। এছাড়া জাঙ্গালিনের ভেনেদলি ও মির্জাহাসানলি গ্রাম দখলমুক্ত করা হয়েছে।

পরে আরেক টুইটে আলিয়েভ জানিয়েছেন, গুবাদলির জিলানলি, কুর্দ মারিজলি, মুগানলি এবং আলাগুরশাগ গ্রাম আজারবাইজানের সেনাবাহিনী দখলমুক্ত করেছে।

তিনি টুইটে আজারি সেনাবাহিনীর দীর্ঘজীবন কামনা করেন। পাশাপাশি কারাবাখ আজারবাইজানের বলেও উল্লেখ করেন। আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানি আরও অঞ্চল মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন।

আগের সংবাদইসলাম ধর্ম নিয়ে জবি শিক্ষার্থীর কটূক্তি, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি
পরবর্তি সংবাদলিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর