
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন কংগ্রেস সদস্য ইলহান উমার (৩৮) তার সহযোগী টিম মিনিকে (৫৫) বিবাহ করেছে বলে নিশ্চিত করেছে বিবিসি।
খবরে বলা হয়, ইলহান আজ তার ইনস্ট্রাগ্রামের এক পোস্টে জানান, ‘আমি বিবাহ করেছি। দুইজন রাজনৈতিক সহকর্মী থেকে এখন জীবন সঙ্গীতে পরিণত হলাম। আমি খুবই খুশী। সকল প্রশংসা আল্লাহর।’ এবং পোস্টের সাথে নতুন স্বামীর একটি ছবিও জুড়ে দিয়েছেন।
এটা ইলহানের দ্বিতীয় বিবাহ। গতবছর প্রথম স্বামী আহমাদ হারসীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। তার তিন সন্তান রয়েছে।
‘বিসি নিউজ’ ইলহানের মুখপাত্র জিরিমির সূত্রে জানায়, উমর ও মিনি ইসলামী আইনমোতাবেক আনুষ্ঠানিকভাবে বিবাহ করেছেন।
ইলহান উমার আমেরিকান কংগ্রেসের আসন পাওয়া প্রথম দুই নারীর একজন।
উল্লেখ্য, ট্রাম্প ইলহান উমারের চরম বিরোধী। কিছু দিন আগে ট্রাম্প টুইন টাওয়ার হামলার ছবির সাথে ইলহানের একটি ভাষণ জুড়ে দিয়ে বলেন, ‘আমরা কিছুতেই ভুলবো না।’
