আল্লামা আনসারীর জানাজায় মানুষের ঢল, ওসির পর এএসপি প্রত্যাহার

ফাতেহ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোকসমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সা‌র্কেল সহকারী পুলিশ সুপার (এএস‌পি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন করেছে পুলিশ সদর দফতর।

রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা

এর আগে শনিবার (১৮ এপ্রিল) সরাইল থানার ওসি মো. শাহাদাত হোসেনকে প্রত্যাহার করা হয়।

গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত আলেম মাওলানা জুবায়ের আহমদ আনসারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। শনিবার সকালে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

লকডাউন উপেক্ষা করে এতে অংশ নেন প্রায় অর্ধলাখ মানুষ। মাদরাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদরাসার ছাত্র এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।

-এ

আগের সংবাদজান্নাতের আটটি দরজার বিবরণ
পরবর্তি সংবাদঅনলাইনে কোর্ট পরিচালনা চেয়ে আবেদন