ফাতেহ ডেস্ক :
দেশের বরেণ্য আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ছিলেন দেশের বিশিষ্ট আলেমে, একজন যোগ্য শিক্ষক ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। কিশোরগঞ্জের অভিভাবকতুল্য এ শীর্ষ আলেমের মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গন একজন যোগ্য ও দরদী অভিভাবক হারালো। কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ কওমি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২৯ জানুয়ারি (বুধবার) বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।
