
ফাতেহ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মান্যবর মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন মুফতি ফয়জুল্লাহ।
তিনি ফেসবুকে দেয়া পোস্টে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মান্যবর মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (আল্লাহ শিফায়ে কামিলা-‘আজিলা দান করুন) কিছুটা অসুস্থ। শারীরিক দুর্বলতা ও বিভিন্ন শারিরীক জটিলতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শাহ আহমদ শফী হাফি. এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে ভুগছেন।
শায়খুল ইসলাম সাহেব দা•বা•র দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ শাফী’র শাহী দরবারে কায়মনোবাক্যে দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি।
-এ
