
ফাতেহ ডেস্ক:
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রশিদ মজুমদার ও মহাসচিব মুফতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম।
আজ এক যুক্ত বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তারা।
বিবৃতিতে তারা বলেন, হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এর শূন্যতা পূরণ হবার নয়। তিনি আজীবন ইসলাম ও মুসলমানের খেদমত করে গেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
