
ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাম পায়ে অস্ত্রোপচার হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর বারডেম হাসপাতালে তাঁর এ অস্ত্রোপচার সফলতার সঙ্গেই সমাপ্ত হয়। পায়ের আঙুলে সংক্রমণের কারণে এর আগেও একবার অপারেশন হয়েছিল। এবার তাঁর অপারেশন হওয়া বাম পায়ে সার্জারির মাধ্যমে নতুন চামড়া প্রতিস্থাপন করা হয়েছে।
অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা এখন স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হক ফারুকী।
আল্লামা বাবুনগরী বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। গত ৫ এপ্রিল সন্ধ্যায় অসুস্থতা বোধ করলে হাটহাজারী মাদরাসা থেকে তাঁকে বিমানযোগে ঢাকা নিয়ে আসা হয়।
তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোআ চাওয়া হয়েছে।
