
ফাতেহ ডেস্ক:
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা বেলায়েতুল্লাহ নূরের জানাজার নামাজ আজ শনিবার মাগরিবের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এর আগে আজ শনিবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। আল্লামা বেলায়েতুল্লাহ নূর স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে খতিব আল্লামা বেলায়েতুল্লাহ নূর ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত মুফতি নূরুল্লাহ ৪র্থ ছেলে ছিলেন। আল্লামা বেলায়েতুল্লাহ নূর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা ও ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দ মাদরাসায় লেখাপড়া করেন। তিনি গাজীপুর বরমী ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।
